শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শরীর ঠাণ্ডা রাখবে মাটির পাত্রের পানি

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৫:৫৪

পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বেঁচে থাকার জন্য প্রত্যেক জীবের পানি পান করা উচিত। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে পানির প্রয়োজনীয়তা অপরিসীম।

গরম আবহাওয়াতে নিজেকে ডিহাইড্রেট রাখতে বেশি করে পানি পান করা দরকার। এসময় ঠাণ্ডা পানির চাহিদা বেড়ে যায়। কিন্তু ঠাণ্ডা পানি আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে। তাই এসময় ঘরে মাটির পাত্র রাখুন। এতে পানি শীতল থাকে। পানি ঠাণ্ডা রাখার এটি একটি প্রাচীন কৌশল।

ফ্রিজ ব্যবহারের আগে প্রাকৃতিকভাবে পানি ঠাণ্ডা রাখার জন্য মাটির মটকাগুলো ব্যবহার করা হতো। মাটির মটকা থেকে পানি পান করার কিছু স্বাস্থ্যকর সুবিধাও রয়েছে। চলুন জেনে নিই কী কী উপকার-

গরমে শরীর ঠাণ্ডা রাখে: মাটির পাত্রে রাখা পানি স্বাভাবিকভাবে ঠাণ্ডা থাকে। কোনও বিদ্যুৎ বা কৃত্রিম ঠাণ্ডার প্রয়োজন হয় না। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং গ্রীষ্মকালে অতিরিক্ত গরম থেকে রক্ষা করে।

গলা ব্যথা, সর্দি-কাশির সম্ভাবনা কমায়: ফ্রিজের অতিরিক্ত ঠাণ্ডা পানি অনেক সময় গলা বসে যাওয়া, কাশি বা সর্দির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মাটির পাত্রের ঠাণ্ডা পানি শরীরের সঙ্গে মানানসই হওয়ায়, এই ধরনের সমস্যার ঝুঁকি অনেক কমে যায়।

হজমশক্তি বাড়াতে সাহায্য করে: প্রতিদিন মাটির পাত্রে রাখা পানি পান করলে হজমশক্তি উন্নত হয়। অ্যাসিডিটি, গ্যাস, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও অনেকটাই কমে। তাই খাবার হজমে সহায়ক এক সহজ উপায় এটি।

পাচনতন্ত্র রাখে সুস্থ: বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের অতিরিক্ত ঠাণ্ডা পানি আমাদের পাচনতন্ত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। কিন্তু মাটির পাত্রের পানি সেই সমস্যার থেকে মুক্ত রাখে এবং দীর্ঘমেয়াদে শরীর সুস্থ রাখে।

কোনো রাসায়নিক নেই: মাটির পাত্র প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, যেখানে কোনও ধরনের কেমিক্যাল বা ক্ষতিকর উপাদান ব্যবহৃত হয় না। ফলে পানি বিশুদ্ধ থাকে এবং শরীরে কোনও ক্ষতি করে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর