শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

উত্তপ্ত ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৪:৫৮

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের সীমান্তজুড়ে দেখা দিয়েছে সামরিক উত্তেজনা, আর গণমাধ্যমে শুরু হয়েছে বিশ্লেষণ—কে এগিয়ে সামরিক শক্তিতে?

পরিসংখ্যান বলছে, সেনাবাহিনী, বিমান ও নৌ-শক্তিতে ভারত বেশ এগিয়ে। যদিও পরমাণু সক্ষমতায় দুই দেশের অবস্থান প্রায় সমান। ১৯৪৭ সালে আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দুই দেশ সমরশক্তি বাড়াতে প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু অর্থনৈতিক দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতায় সাম্প্রতিক দশকে সামরিক দৌড়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে পাকিস্তান।

গ্লোবাল ফায়ারপাওয়ার ২০২৫-এর রিপোর্ট অনুযায়ী, সামরিক শক্তিতে বিশ্বের মধ্যে ভারত রয়েছে ৪ নম্বরে, আর পাকিস্তান ১২ নম্বরে।

সেনা সংখ্যা:
ভারত: ১৪.৫ লাখ সক্রিয় সেনা
পাকিস্তান: ৬.৫ লাখ সেনা

বিমান বাহিনী: ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে ২০০০-এর বেশি সামরিক বিমান, যার মধ্যে আছে রাফায়েল, সুখোই, মিগ ও মিরাজের মতো উন্নতমানের ফাইটার জেট।
পাকিস্তানের বিমানবহরে আছে এফ-৬, মিরাজ ও জেএফ-১৭ থান্ডার—যার বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি।

নৌবাহিনী: ভারত: দুটি বিমানবাহী রণতরি, ১৮টি সাবমেরিন ও ৩০০টির বেশি সামরিক জাহাজ (ডেস্ট্রয়ার, ফ্রিগেটসহ)।
পাকিস্তান:  নেই কোনো রণতরি, রয়েছে মাত্র ৮টি সাবমেরিন ও মোট ১২১টি সামরিক জাহাজ।

আর্মার ও আর্টিলারি:
ভারতের রয়েছে ৪০০০+ যুদ্ধট্যাংক এবং ১.৫ লাখের বেশি সাঁজোয়া যান (APC)।
পাকিস্তানের ট্যাংক সংখ্যা ২৬০০ এবং সাঁজোয়া যান প্রায় ১৭,০০০।

পরমাণু শক্তি:
ভারতের হাতে রয়েছে আনুমানিক ১৭২টি পরমাণু অস্ত্র,
পাকিস্তানের হাতে রয়েছে প্রায় ১৭০টি পরমাণু অস্ত্র।
এই ক্ষেত্রেই দুই দেশ প্রায় সমানে সমান।

সামরিক ব্যয়:
ভারতের বার্ষিক সামরিক ব্যয় প্রায় ৭৫ বিলিয়ন মার্কিন ডলার,
পাকিস্তানের ব্যয় ১১ বিলিয়ন ডলার-এর কিছু বেশি।

সামগ্রিকভাবে বিচার করলে ভারত সবদিক থেকেই সামরিকভাবে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে। তবে পরমাণু শক্তির কারণে উত্তেজনার মাত্রা বহুগুণ বেড়ে যায়, যেখানে সামান্য ভুল বোঝাবুঝিও হতে পারে মারাত্মক বিপর্যয়ের কারণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর