শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৬:০৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকাশ্য দিবালোকে বাড়িতে হামলা চালিয়ে মা-বাবাকে মারধর করে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাশরুবা আক্তার মিম। দুপুর ২টার দিকে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়ের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

তারা ঘরের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং বাধা দিলে মিমের বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটিকে মোটরসাইকেলে তুলে অপহরণ করা হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই তাহসিন ও এএসআই মোমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। অভিযানে মূল অভিযুক্ত সঞ্চয়কে গ্রেপ্তার এবং তার মোটরসাইকেল জব্দ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, উদ্ধার ও গ্রেপ্তারের পর থানায় মামলার প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর