শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সির মোড়ক উন্মোচন

প্রেস রিলিজ

প্রকাশিত:
২১ জুলাই ২০২৩, ১৯:০৯

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিম তাদের জার্সির মোড়ক উন্মোচন করলো, শুক্রবার (২১ জুলাই) গ্রিন রোডস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস অডিটোরিয়ামে। অনুষ্ঠানের প্রথম পর্বে জার্সির মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি এবং যাচাই ডট কম লিমিটেডের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আল-আমিন মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসইউ’র ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম ম্যানেজার ও আইকিউএসি অ্যান্ড সিআরটি’র ডেপুটি ডাইরেক্টর আবু হানিফ, টিম কোচ ও এডমিশন অফিসার মো: রাসেল আহমেদ, টিম ক্যাপ্টেন ও স্পোর্টস কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন জসি। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, সব বিভাগীয় প্রধান, পরিচালক, লাইব্রেরিয়ান, শিক্ষকমন্ডলী, মিডিয়ার প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রভাষক সাদিয়া তাসনিম বর্ষা ও প্রভাষক শাহরিয়ার শামীম। জার্সির মোড়ক উন্মোচনের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটি এবং যাচাই ডট কম লিমিটেডের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ অনলাইনে যুক্ত হয়ে বলেন, আমি সবসময়ই খেলা প্রিয় মানুষ ছিলাম। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কো-কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ না করলে তারা মানবিক মানুষ হতে পারবে না। সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে পাস করে শিক্ষার্থীরা যাতে মানবিক মানুষ হয়ে বের হতে পারে তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার সাথে সাথে সোনারগাঁও ইউনিভার্সিটিকে তাদের নিজেদের মনে ধারণ করার কথাও বলেন। আমি আশাবাদী ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিম নিয়ে আসবে।


অনুষ্ঠানের সভাপতি সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান বলেন, আজ থেকে আমাদের কাউন্ট ডাউন শুরু হচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য এবং সেই উত্তেজনার ঝড় আমরা এখন থেকে উপলব্ধি করছি, আমাদের প্লেয়াররা কখন মাঠে নামবে।


প্রফেসর শামীম আরা হাসান আরো বলেন, খেলাধুলা কর্মদক্ষতা বৃদ্ধি করে , সৃজনশীলতা আনে , মানসিক বিকাশে সহায়তা করে এবং অভিজ্ঞতা বৃদ্ধিসহ দলবদ্ধ হয়ে কাজ করা ও সময়ের সদ্ব্যবহার করা শেখায়। যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তাই খেলাধুলা শিক্ষা ও জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, সোনারগাঁও ইউনিভার্সিটি খেলাধুলার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর প্রমাণ আমাদের ক্রিকেট টিমের এই টুর্নামেন্টে অংশগ্রহণ ও আজকের এই জাকজমকপূর্ণ জার্সি উন্মোচনের অনুষ্ঠান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর