শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চুয়েট সাংবাদিক সমিতির নেতৃত্বে  নাজমুল ও রব্বানী 

প্রেস রিলিজ

প্রকাশিত:
২১ জুলাই ২০২৩, ১৮:২৯

 
 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সংবাদধর্মী সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় ও দ্যা বাংলাদেশ ট্যুডে এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের চুয়েট প্রতিনিধি মো. গোলাম রব্বানী।
 
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিকাল ৫ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। 
 
সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি জিওন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জিতু প্রকাশ ধর, চুয়েটের সহকারী রেজিস্ট্রার (তথ্য ও প্রকাশনা) মুহাম্মদ ফজলুর হক এবং নিরাপত্তা বিভাগের প্রধান আনিসুজ্জামান খান।
 
এছাড়াও অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল আলম। এরপর নতুন কমিটির সভাপতির পতাকা স্মারক হস্তাত্বর করেন বিদায়ী সভাপতি জিওন আহমেদ। 
সমিতির নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক যায় যায় দিন প্রতিনিধি তাসনিয়া মাশিয়াত, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের চুয়েট সংবাদদাতা
 হাবিব আসলাম , দপ্তর সম্পাদক দৈনিক কালবেলার চুয়েট প্রতিনিধি জেরিন সুলতানা শাওন, অর্থ সম্পাদক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি তানবির আহমেদ, প্রচার  সম্পাদক দৈনিক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, আইটি সম্পাদক দ্যা ডেইলি বাংলাদেশ প্রতিনিধি ইস্পিতা জাহান সুমা এবং কার্যকরী সদস্য চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি আসহাব লাবিব ও সজিব কুমার কর।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর