শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশকে ‘সাপ’ বলে কটূক্তি বিজেপি এমপির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৬

বাংলাদেশকে ‘সাপ’ আখ্যা দিয়ে কটূক্তি করেছেন ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা আসনের বিজেপি এমপি নিশিকান্ত দুবে। একই সঙ্গে তিনি বাংলাদেশে গঙ্গার পানি সরবরাহ বন্ধের দাবি তুলেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) নিজের বক্তব্যে তিনি ভারত-বাংলাদেশের ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তি বাতিলের আহ্বান জানান।

নিশিকান্ত দুবে বলেন, “গঙ্গার পানি নিয়ে ১৯৯৬ সালে কংগ্রেস সরকার যে চুক্তি করেছিল, তা ছিল ভারতের জন্য বড় ভুল। কতদিন আমরা সাপদের পানি দিয়ে যাব? এখন তাদের চূর্ণবিচূর্ণ করার সময় এসেছে।”

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সন্ত্রাসবাদে সমর্থন দিয়ে যাচ্ছে এবং যতদিন না বাংলাদেশ এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করবে, ততদিন তাদের পানি সরবরাহ বন্ধ রাখতে হবে।

এসময় বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের পূর্বেকার মন্তব্যের প্রসঙ্গ টেনে নিশিকান্ত বলেন, “নিতিশ কুমারও বলেছিলেন বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি ইস্যুতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তান হুমকি দিয়েছে, ভারত যদি সিন্ধুর পানির প্রবাহে বাধা দেয়, তবে তা যুদ্ধ ঘোষণার সমান হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর