শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

খুশকি দূর করতে টকদই যেভাবে ব্যবহার করবেন

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮

গরমকালে অনেকেই খুশকির সমস্যায় ভোগেন। ঘামের জেরে মাথার তালুতে চেপে বসে থাকে খুশকি। শ্যাম্পু করলেও দূর হতে চায় না সহজে। এক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে টকদই।

কিভাবে টকদই ব্যবহার করলে খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন-

খুশকির সমস্যা দূর করার জন্য সরাসরি মাথার তালুতে টকদই ব্যবহার করতে পারেন। গোসলের আগে স্ক্যাল্পে টকদই লাগিয়ে নিন। ৩০ থেকে ৪০ মিনিট রেখে ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে নিন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে। অর্থাৎ হালকা ধরনের শ্যাম্পু, যেখানে সালফার থাকবে না। অন্যান্য কেমিক্যালের প্রভাবও কম থাকবে। চাইলে আপনি শ্যাম্পু করে মাথা ধুতে পারেন হালকা গরম পানি দিয়েও। তবে গরম যেন খুব সামান্যই হয়। বেশি গরম পানি চুল ও স্ক্যাল্পের জন্য একেবারেই ভালো নয়।

খুশকির সমস্যা দূর করার জন্য টকদইয়ের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন। এমনিতেও লেবুর রস চুলের জেল্লা বাড়ায় এবং খুশকির সমস্যা দূর করে। লেবুর রস চুল মোলায়েম ও উজ্জ্বল রাখার পাশাপাশি খুশকির সমস্যা অল্প কয়েকদিনেই দূর করে।

এক কাপ টকদইতে এক বড় চা-চামচ পাতিলেবুর রস মিশিয়ে ভালোভাবে মাথার তালুতে লাগিয়ে নিন। তারপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন ৩০ থেকে ৪০ মিনিট। এরপর হালকা গরম পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে মাথা ধুয়ে নিতে হবে।

খুশকির সমস্যা সমাধানে টকদইয়ের সঙ্গে মেথির গুঁড়ো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণে পাতিলেবুর রসও মিশিয়ে নিতে পারেন। এক্ষেত্রে চুল ধোয়ার জন্য ভেষজ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। চুলের খুশকির অল্প দিনেই দূর হবে টকদই, পাতিলেবুর রস ও মেথি গুঁড়ার মিশ্রণ ব্যবহারে।

টকদই ও পাতিলেবুর রসের সঙ্গে আমলকির রস মিশিয়েও ব্যবহার করতে পারেন মাথার তালুতে। এই মিশ্রণ স্ক্যাল্পে ব্যবহার করলে অল্পদিনেই খুশকির সমস্যা দূর হবে। পাতিলেবুর রসের মতো আমলকির রসও খুশকি দূর করে চুল থেকে। এর পাশাপাশি বজায় রাখে চুলের জেল্লা ও মোলায়েম ভাব। গরমকালে খুশকির সমস্যায় ভুগলে বাড়িতে সহজে তৈরি এইসব মিশ্রণ স্ক্যাল্পে ব্যবহার করলে উপকার পাবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর