শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আওয়ামী লীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫, ১৬:১৯

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতার আটজন হলেন কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১), বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া (৪৫), ২৮ নং ওয়ার্ড শেরে বাংলানগর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী (৫০), ২৮ নং ওয়ার্ড যুবলীগ শেরে বাংলানগর থানার সহ-সভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির (৩৫), ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম, মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৪২), বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (৪৩) ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু (৪৫)।

তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টা নাগাদ রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে শামীম আহমেদ শহিদকে এবং বিকাল আনুমানিক সাড়ে ৫টা নাগাদ মো. জিয়া মিয়াকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

এছাড়া শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুর রব পাটোয়ারী ও মো. কবির হোসেন ওরফে পানি কবিরকে গ্রেফতার করে। একই দিন রাত ৯টা ৫৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি থেকে এম কে আজিমকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ এবং রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিট নাগাদ তুরাগ থানা এলাকা থেকে মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ।

তিনি বলেন, রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ মুগদা এলাকা থেকে রায়হান আহমেদকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টা নাগাদ রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটুকে গ্রেফতার করে ডিবি- গুলশান বিভাগের অন্য একটি টিম।

গ্রেফতার আটজনের বিরুদ্ধে নানানভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর