শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অভিযানে গ্রেপ্তার ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৮:০৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), একই ওয়ার্ডের আওয়ামী লীগ সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও তাহেরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগের দফতর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টা ৫৫ মিনিটে শান্তিনগর এলাকা থেকে মো. আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একইদিন রাত ১২টা ৫ মিনিটে উত্তরা-১৪ নম্বর সেক্টর থেকে মো. বাবুলকে, ২টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে এবং ১টা ৪৫ মিনিটে শেওড়াপাড়া থেকে রেজাউল করিম রানা গ্রেপ্তার হন।

ডিবি আরও জানায়, তেজগাঁও বিভাগের ডিবি বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিটে ভাষানটেক এলাকা থেকে কামাল হোসেন শেখকে গ্রেপ্তার করে। একইদিন বংশাল থেকে আসাদুল্লাহ শিপলু ও মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় লালবাগ থেকে মো. রুহুল আমীন, রাত ১১টা ৩০ মিনিটে মতিঝিল থেকে হাবিবুর রহমান হাবিব ও একই সময় বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেপ্তার করে ডিবির সংশ্লিষ্ট বিভাগ।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর