শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দেখা যাবে ‘স্মাইলি ফেস’

আকাশে বিরল গ্রহ-চাঁদের মিলন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৭:২০

আকাশপ্রেমীদের জন্য এক দারুণ সুযোগ আসছে। আগামী ২৫ এপ্রিল, শুক্রবার ভোরবেলায় আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য—যা দেখতে হবে একেবারে ‘স্মাইলি ফেস’ এর মতো।

এই দিনে একসঙ্গে একটি সরল রেখায় ভেসে উঠবে শুক্র গ্রহ (ভেনাস), শনি গ্রহ (স্যাটার্ন) ও এক টুকরো বাঁকা চাঁদ।

যখন তিনটি মহাজাগতিক বস্তুকে একসঙ্গে আকাশে কাছাকাছি অবস্থানে দেখা যায় তখন তাকে জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ট্রিপল কনজাংশ। ওই দিন শুক্র গ্রহ হবে এক চোখ, শনি গ্রহ আরেক চোখ এবং বাঁকা চাঁদটি হবে সেই হাসিমুখের ঠোঁট।

নাসার সোলার সিস্টেম অ্যাম্বাসেডর ব্রেন্ডা কালবার্টসন জানান, ভেনাস থাকবে পূর্ব আকাশের একটু ওপরে, স্যাটার্ন একটু নিচে এবং একটুখানি উত্তরে থাকবে বাঁকা চাঁদ। এই তিনটি উজ্জ্বল বস্তু একত্রে এক মুগ্ধকর হাসিমুখের মতো দেখাবে।

এই দৃশ্যটি দেখা যাবে বিশ্বের যেকোনো জায়গা থেকে, যদি আকাশ পরিষ্কার থাকে এবং পূর্ব দিগন্ত স্পষ্ট দেখা যায়। সূর্য ওঠার এক ঘণ্টা আগে এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। তাই যারা দেখতে চান, তাদের সেই ভোরে পূর্ব দিকে তাকিয়ে থাকতে হবে।

শুক্র ও শনি গ্রহ সহজেই দেখা যাবে। তবে যারা টেলিস্কোপ বা স্টারগেজিং বাইনোকুলার ব্যবহার করবেন, তারা বাঁকা চাঁদের আরও পরিষ্কার রূপ দেখতে পারবেন।
আরও একটি চমকপ্রদ তথ্য হলো—এই মহাজাগতিক ‘স্মাইলি ফেস’ দেখা যাবে ঠিক লিরিড উল্কাবৃষ্টির চূড়ান্ত সময়ের পরপরই। ফলে সে রাতে আকাশজুড়ে থাকবে ব্যতিক্রমী আলো-ঝলকানির উৎসব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর