শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিশ্বজুড়ে নিজের সন্তানদের বিরাট বাহিনী গড়ে তুলতে চান মাস্ক!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৮

মানবজাতির ধ্বংস ঠেকাতে নিজের সন্তানদের এক বিরাট বাহিনী গড়ে তুলতে চাইছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর তাই বিশ্বের একাধিক নারীর সঙ্গে যোগাযোগ করেছেন মাস্কের কর্মীরা। বিশেষ চুক্তি করে মাস্কের সন্তান ধারণ করতে হবে, এর বদলে ওই নারীদের বড় ধরনের আর্থিক সাহায্য করবেন মাস্ক।

আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে এনেছে বিখ্যাত মার্কিন সংবাদসংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এখনও পর্যন্ত ১৪ জন সন্তানের জন্ম দিয়েছেন মাস্ক। চার মহিলার গর্ভে জন্ম নিয়েছে তার সন্তানরা।

মার্কিন সংবাদপত্রটির দাবি, জাপানের এক উচ্চপদস্থ মহিলাকেও নিজের বীর্য দান করেছেন মাস্ক। জাপান প্রশাসনের অনুরোধেই নাকি এমনটা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছিলেন মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। পরে তাকে আবারও অন্তঃসত্ত্বা হওয়ার প্রস্তাব দিয়েছেন মাস্ক।

টিফানি ফং নামে আরও এক ইনফ্লুয়েন্সার দাবি করেন, মাস্কের সন্তানের জন্ম দেওয়ার প্রস্তাব এসেছিল তার কাছেও। বিষয়টি নিয়ে সরব হওয়ার পরেই সোশাল মিডিয়ায় তাকে আনফলো করে দেন টুইটার কর্তা। একাধিক মহিলা দাবি করেছেন, মাস্কের তরফে থেকে খুব গোপনে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

ইলন মাস্কের সন্তান ধারণ করলেও তার নাম প্রকাশ্যে আনা যাবে না, এমনটাই চুক্তি থাকবে বলে প্রস্তাব দেওয়া হয় তাদের। মাস্কের সন্তানের জন্মদাত্রী অ্যাশলেকে প্রাথমিকভাবে প্রতি মাসে ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মাস্কের পরিচয় প্রকাশ করার অপরাধে সেই সাহায্যের পরিমাণ নেমে এসেছিল ২০ হাজার মার্কিন ডলারে।

মাস্ক মনে করেন, সন্তান জন্মের হার হু হু করে কমছে গোটা বিশ্বে। ফলে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা। তাই বুদ্ধিমান ব্যক্তিদের উচিত বেশি করে সন্তানের জন্ম দেওয়া যেন মানবজাতি সুরক্ষিত থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর