শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫, ১৪:২৭

মাদকের টাকার জন্য মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। আহত হয়েছে একজন গাছ ক্রেতাও। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজিলা বেগম জিরা (৬০) স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী। অভিযুক্ত ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) মনজিলা বেগম জিরার ছেলে এবং আহত গাছ ক্রেতা শেখ ফরিদ (৪০) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন মনজুরুল ইসলাম মঞ্জু। মাদক কেনার টাকার জন্য মঞ্জু প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্জু বাড়ির একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করেন এবং অগ্রিম ৯ হাজার টাকা নেন গাছ ক্রেতা শেখ ফরিদের কাছ থেকে। ঘটনার দিন ওই গাছ ক্রেতা বাকি টাকা নিয়ে গাছ কাটতে আসলে গাছ কাটতে বাধা দেন মনজুরুলের মা মনজিলা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে মঞ্জু তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

গাছ ক্রেতা শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ জানান, আহত শেখ ফরিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। মাদকাসক্ত ছেলের দা’র কোপে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর