শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মুম্বাই হামলার ‘মূল পরিকল্পনাকারী’কে ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১৫:১০

২০০৮ সালে ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম সদস্য তাহাউর রানাকে ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই ভারতের মাটিতে পা রাখছেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভারতে তাহাউরকে নিয়ে পৌঁছতে পারে মার্কিন বিমান- এমনটাই দাবি করেছে পিটিআই। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নামতে পারে তাহাউর রানাকে নিয়ে আসা মার্কিন বিমান। সেখানেই তাহাউরকে গ্রেফতার করবেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।

সূত্রের দাবি, এই হাইপ্রোভাইল অভিযুক্তকে দিল্লিতে নামার সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হতে পারে দিল্লির আদালতে। তবে মুম্বাই পুলিশকে আনুষ্ঠানিকভাবে তাহাউরের আসার খবর জানানো হয়েছে কিনা, তা নিয়ে বহু রিপোর্টে সংশয় প্রকাশ করা হয়েছে।

তাহাউরের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, এছাড়াও খুন, প্রতারণাসহ ইউএপিএর ধারায় একাধিক অভিযোগ রয়েছে।

তাহাউর কানাডার নাগরিক। সে পাকিস্তানি বংশোদভূত। তার বিরুদ্ধে মুম্বাই হামলায় ১৬৬ জন নিহতের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। ২০০৮ সালের হামলার প্রধান অভিযুক্ত পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির দাবি, রানা সন্ত্রাসী অভিযানের আগে লজিস্টিক এবং আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। হামলার আগে রানার ইমিগ্রেশন কনসালটেন্সির কর্মচারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে হেডলি মুম্বাইয়ের একটি রেকি পরিচালনা করেছিল।

মুম্বাই হামলার এক বছর পর ২০০৯ সালের অক্টোবরে শিকাগো থেকে রানাকে গ্রেফতার করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। রানার সঙ্গে লস্কর ই তৈবার যোগ সূত্র পাওয়া যায়। রানাকে গ্রেফতারের পরই তাকে, আমেরিকার লস অ্যাঞ্জেলাসের মেট্রোপলিটন ডিটেনসন সেন্টারে রাখা হয়। এবার সেই তাহাউর রানাকে নিয়েই দিল্লিতে পৌঁছতে চলেছে মার্কিন মুলুক থেকে রওনা হওয়া বিমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর