শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পয়লা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫, ১২:১৭

পয়লা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মানুষ পয়লা বৈশাখে ইলিশ খায় কীভাবে? এ সময় তো ইলিশ পাওয়ার কথা নয়। পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতির অংশ নয়।

এটি আমি পরিষ্কার করতে চাই। তিনি বলেন, পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন, তারা জাটকা-ই খাবেন। একই সঙ্গে তারা আইন লঙ্ঘন করবেন। কাজেই বাজারে পাওয়াটাও আইনের লঙ্ঘন হয়। ১৪ এপ্রিল পান্তার সঙ্গে ইলিশ যাতে না খাওয়া হয়, সেই অনুরোধ করব।

কারণ এ সময় ইলিশ নয়, জাটকা খাওয়া হয়। সেই হিসেবে জাটকা সংরক্ষণ করে ইলিশে রূপান্তর করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ বছর পান্তা ইলিশ না খাওয়ারও আহ্বান জানাই। সেটি হলো চৈত্রসংক্রান্তি, সেখানে কোনো আমিষ খাওয়া হয় না। সেদিন ১৪ রকমের শাক খাওয়া হয়। আপনারা চৈত্রসংক্রান্তি পালন করবেন।

পয়লা বৈশাখে বাতাসা খান, দই, চিড়া, মিষ্টি, ছাতুর শরবত খান, ভাত, শাকও সবজি খান। ইলিশ বাদে অন্য মাছ খেতে পারেন। তিনি বলেন, কোল্ড স্টোরেজ থেকে মজুত করা ইলিশ বাজারে আসার আশঙ্কা রয়েছে। আমরা চাই না সেটা বাজারে আসুক। পয়লা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ না খেয়ে ভর্তা ও পোড়া মরিচ খেতে পারেন।

জেলেরা তাদের জীবন-জীবিকা ঝুঁকিতে রেখে মাছ ধরা বন্ধ রাখতে পারেন। তাহলে আমরা কেন এক দিন ইলিশ খাওয়া বন্ধ করতে পারব না সে প্রশ্ন রাখেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর