শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ট্রাম্পের শুল্ক ‘মেডিসিন’, বিশ্ববাজারে অস্থিরতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৭

রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের ফলে অস্থিরতার মুখে পড়েছে বিশ্বের বাণিজ্য খাত। আর এই শুল্ক আরোপকে ‘মেডিসিন’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক ‘মেডিসিন’ বিশ্ব অর্থনীতিতে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। এদিকে ট্রাম্পের ওই শুল্ক নীতির সবচেয়ে বাজে প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার মার্কেটগুলোতে।

এতে উদ্বেগ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি এবং চাহিদা হ্রাস পাওয়ার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।

শুধু এশিয়া নয় খোদ আমেরিকার শেয়ার মার্কেটের অবস্থাও শোচনীয়। মার্কিন শেয়ার মার্কেটের ভবিষ্যতও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তার শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী শেয়ার মার্কেটগুলোতে যে ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তাতে উদ্বিগ্ন নন তিনি।

সপ্তাহান্তে ফ্লোরিডায় ফেরার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি চাই না কোনো কিছুর ক্ষতি হোক। তবে কখনও কখনও কিছু বিষয় ঠিক করার জন্য আপনাকে ‘মেডিসিন’ খেতে হয়। ট্রাম্প জানিয়েছেন, ইতমধ্যেই তার সঙ্গে এশিয়া এবং ইউরোপের নেতাদের কথা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের কাছে তারা আশা রেখেছেন যে, এ সপ্তাহের মধ্যেই ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কমাতে রাজি হবেন ট্রাম্প। তিনি বলেছেন, তারা আলোচনার টেবিলে আসছে। তারা এখন আলোচনা করতে চায়। কিন্তু বছরের হিসেবে আমারা প্রচুর অর্থ না পেলে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।

গত সপ্তাহে রিসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেন ট্রাম্প। এতে বিশ্ব অর্থনীতিতে বিশাল কম্পন শুরু হয়েছে। তার শুল্ক আরোপের বিপরীতে চীনও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

এতে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে ঘুরে ফিরে কয়েকটি প্রশ্নের মধ্যে ঘুরপাক খাচ্ছেন বিনিয়োগকারীরা।

সেগুলো হচ্ছে- ট্রাম্পের এই শুল্ক আরোপ কি বহাল থাকবে, নাকি শাসনকে স্থায়ী করতে এটি নয়া কোনো কৌশল, নাকি অন্যান্য দেশকে আলোচনার টেবিলে আনতে চাচ্ছেন ট্রাম্প। এ বিষয়গুলো নির্ধারণ করতে বিনিয়োগকারী এবং রাজনৈতিক নেতারা বেশ চাপে পড়েছেন।

রোববার সকালের টকশোতে ট্রাম্পের শীর্ষ অর্থনীতি বিষয়ক উপদেষ্টারা এই রিসিপ্রোকাল ট্যারিফকে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বুদ্ধিদীপ্ত কৌশল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছেন।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, গত বুধবার ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে অর্ধশতাধিক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে। ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেছেন, শুল্ক দিন এবং সপ্তাহের জন্য বহাল থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর