শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ওবামা

ট্রাম্পের এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু আনবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১১:২৯

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহম্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদের পূর্বসূরি ওবামা বৃহস্পতিবার হ্যামিল্টন কলেজে এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি এই প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পের শাসন নিয়ে কথা বলছি।

আমি কিছুদিন ধরে কেবল দেখছিলাম। ভাবুন তো, যদি আমি এই কাজগুলোর কোনো একটি করতাম, এখন যারা চুপ করে আছেন, তারা নিশ্চয়ই তখন চুপ করে থাকতেন না।

ট্রাম্পের নতুন শুল্ক নীতির সমালোচনা করে ওবামা বলেন, ‘আমি মনে করি না যে এটি আমেরিকার জন্য ভালো হবে। পরিণতি দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।’

তবে তিনি আরো উদ্বেগ প্রকাশ করে বলেন, হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার হরণের চেষ্টা জোরদার করেছে। যারা বাক্স্বাধীনতা চর্চা করছে তাদের হুমকি দেওয়া হচ্ছে। আইন পেশার সঙ্গে জড়িতদের হুমকি দিচ্ছেন ট্রাম্প।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে গত নির্বাচনে ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস বৃহস্পতিবার লিডিং ওমেন ডিফাইন্ড সামিটে বক্তব্য প্রদান করেন এবং বলেন, আমরা অনেক কিছুই আগে থেকে জানতাম যে এসব ঘটতে পারে।

ট্রাম্পের পুনরাগমনের ফলে অনেকের মধ্যেই গভীর ভয় সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। কমলা বলেন, আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান নীরব রয়েছে। আমরা দেখছি যারা আগে খুব স্পষ্টভাষী ছিলেন, তারা স্পষ্টত অসাংবিধানিক হুমকির সামনে নতি স্বীকার করছে।

মুখ বুজে ট্রাম্পের কর্মকাণ্ড দেখছেন, কিন্তু কিছু বলছেন না। এটি প্রত্যক্ষ করছি যে, যুক্তরাষ্ট্রে একধরনের গভীর ভীতির সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, দেশে আইনের শাসনও বর্তমানে হুমকির মুখে পড়েছে। গণতন্ত্র তো আরো বড় বিপদের মুখে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর