শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৬:২৮

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে কয়েক হাজার মানুষের মৃত্যু, ধ্বংসযজ্ঞের রেশ না কাটতেই এবার ইন্দোনেশিয়াও আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা যায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা বড় ঢেউ (সুনামি) সৃষ্টি হয়নি।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পটি ভোর ৪.০৩ মিনিটে অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে।

মানাডো এবং বিতুং শহরসহ পার্শ্ববর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে এতে প্রাণহানি বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ইন্দোনেশিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর