শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মামা-ভাগনে নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১২:১৩

কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা ও ভাগনে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০)। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সাভারে কর্মরত ছিলেন। অপরজন ফাহিম অনিক (২৩) কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী পলাশ ও অনিক শহরের মজমপুর থেকে চা খেয়ে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে মোল্লাতেঘরিয়া এলাকায় যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে জিলা স্কুলের সামনে দ্রুত গতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফাহিম অনিকও মৃত্যুবরণ করেন। আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন তানভীর গণি নামে আরেক যুবক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর