শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশকে সামরিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ১৩:২৯

বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি বাংলাদেশ সফর করেছেন। সফরকালে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক করেছেন তিনি।

সামরিক সহায়তা প্রদানের বিষয়ে মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, দুদিনের ২৪ ও ২৫ মার্চ (সোম ও মঙ্গলবার) ঢাকা সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে বলা হয়, দুদিনের বাংলাদেশ সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ়সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলোও তুলে ধরেছেন।

এতে বলা হয়, আলোচনায় যৌথ নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি। বিশেষ করে দুর্যোগ মোকাবিলার মতো জটিল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান।

এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, সেসব বিষয় উঠে এসেছে। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ‘টাইগার লাইটনিং’ মহড়া নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারির প্রশংসা করেন জোয়েল। এছাড়াও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর