শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লুৎফে সিদ্দিকী

যেদিকে তাকাই সেদিকেই একটা শব্দ ‘সিন্ডিকেট’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১৩:৩৩

সরকার যেখানে হাত দেয়, সেখানেই যেন একটি শব্দ উঠে আসে—‘সিন্ডিকেট’। এই সিন্ডিকেট তন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য অর্থনৈতিক সংস্কারকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার চায় পণ্যের বহুমুখীকরণ এবং এ লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন।

সেমিনারে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে প্রতিবন্ধকতাগুলি তুলে ধরেন উদ্যোক্তারা। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, সঠিক প্রস্তুতির মাধ্যমে এলডিসি উত্তরণ সম্ভব।

এছাড়া, দেশ গড়তে সরকারের পক্ষ থেকে আমলাতন্ত্র, রাজনৈতিক মহল এবং ব্যবসায়ীদের একত্রে কাজ করার আহ্বান জানানো হয়। লুৎফে সিদ্দিকী বলেন, "সিন্ডিকেট যদি ব্যবসায়ী, ব্যবসা মালিকদের এবং সরকারের মধ্যে কাজ করে, তবে বাজারে শক্তি ও নিয়ন্ত্রণ স্থাপন করা কঠিন হয়ে পড়ে।

তবে, সরকার যদি সঠিকভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তবে বাংলাদেশের অর্থনীতি দ্রুত উন্নতি করতে পারবে।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর