শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রিয়জনের টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৪:১৩

প্রিয়জনের টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ভিড় এড়িয়ে আগেভাগেই সাচ্ছন্দকে বেছে নিচ্ছেন অনেকে। এবার ঈদযাত্রায় চলবে ১০টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক থাকায় এবং অনলাইনে টিকেট কাটতে পেরে স্বস্তিতে ট্রেন ভ্রমন করছে ঘরমুখী মানুষ।

ঈদের এখনো সপ্তাহখানেক বাকি। কিন্তু ছুটি থাকায় বাড়ি ফিরতে অনেকে ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। অনেকে চাপ সামলাতে পরিবার পরিজনকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন গন্তব্যে। তবে, হাতে আরও সময় থাকায় কাউন্টারগুলোতে নেই বাড়তি চাপ।

আজ (২৪ মার্চ) থেকে ট্রেনে ঈদের আগাম টিকেট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। অনলাইনে টিকেট কাটায় বাড়তি ভোগান্তি নেই। ঠিক আছে ট্রেনের শিডিউলও।

স্কুল কলেজ ছুটি থাকায় নানুবাড়ি-দাদুবাড়ি যাওয়ার অন্য রকম আনন্দে শিশু-কিশোররা। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এবার ঈদে ১০টি বিশেষ ট্রেন চলবে জানিয়েছন ট্রেন কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর