শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নামাজরত অবস্থায় স্ত্রীসহ হামাস নেতাকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১৩:১৫

যুদ্ধবিরতি বৃদ্ধির আলোচনা ব্যর্থ হওয়ার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলা ও স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে হামাসের পলিটিক্যাল লিডার সালাহ আল-বারদাউইল রোববার নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

হামাসপন্থী মিডিয়ার খবরে বলা হয়েছে, বিমান হামলায় বারদাউইল নিহত হয়েছেন। তিনি হামাসের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ছিলেন। তবে এনিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

হামাস নেতৃত্বের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নোনো বারদাউইলের নিহতের ঘটনায় ফেসবুকে এক পোস্টে শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে হামাস বারদাউইলকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। গোষ্ঠীটি বিবৃতিতে বলেছে, বারদাউল তার স্ত্রীসহ নামাজ আদায় করছিলেন। সেইসময় খান ইউনুসে তাদের তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলে আসছেন, তাদের এই যুদ্ধের প্রধান লক্ষ্য হচ্ছে হামাসকে পুরোপুরি ধ্বংস করা।

হামাস ও ইসরায়েলের গত ১৫ মাসের যুদ্ধের সাময়িক বিরতি হয় ১৯ জানুয়ারি থেকে। এরপর কয়েক দফায় জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয় ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তা বাড়ানোর জন্য দুই পক্ষের বারবার আলোচনা চলে।

শেষমেশ গত মঙ্গলবার থেকে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের অতর্কিত হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। এরপর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেইসঙ্গে বাড়িয়েছে স্থল অভিযান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর