শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাড়িতে ঢুকে ২০ ফুট লম্বা অজগর গিলছে আস্ত ছাগল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মার্চ ২০২৫, ১১:১৯

বাগেরহাট শরণখোলার সোনাতলা গ্রামের একটি বাড়ির বাগান থেকে অজগরটি উদ্ধার করা হয়। 

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের একটি বাড়ির বাগান থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় সিপিজি ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করেন।

সোনাতলা কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান জানান, গ্রামের মরিয়ম বেগম তার একটি ছাগল খুঁজে না পেয়ে দুপুর ৩টার দিকে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে গিয়ে দেখেন, বিশাল একটি অজগর সাপ তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে তাকে জানান। পরে তিনি তার সিপিজি সদস্য ও ভিটি আরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

তিনি আরও জানান, এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয় সাপটি। পরে তল্লাশি চালিয়ে তারা সাপটিকে উদ্ধার করা হয়। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সোনাতলা গ্রামের তজুর গেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে উদ্ধার হওয়া সাপটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন বনে ছেড়ে দিয়েছেন।

এ ঘটনায় বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়ার পাশাপাশি সাপকে পিটিয়ে না মারার অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর