শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আগুনে আটকে পড়াদের রক্ষা করতে গিয়ে তরুণ ফুটবলারের মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১১:৩৬

উত্তর মেসিডোনিয়ার কোচানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী ফুটবলার আন্দ্রেজ লাজারভ। সোমবার (১৭ মার্চ) রাতে একটি নৈশ ক্লাবে আগুন লাগার পর ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে এগিয়ে যান এই তরুণ ফুটবলার। কিন্তু নিজেই আর ফেরেননি জীবিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। আন্দ্রেজ লাজারভ ছিলেন উত্তর মেসিডোনিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি স্কোপাইয়ের একজন মিডফিল্ডার।

লাজারভের ক্লাব স্কোপাই এক শোকবার্তায় জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের খেলোয়াড় আন্দ্রেজ লাজারভ কোচানির ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন। আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তার এই সাহসিকতা ও মানবিকতা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’

জানা গেছে, ওই রাতে কোচানির পালস ক্লাবে পারফর্ম করছিল উত্তর মেসিডোনিয়ার জনপ্রিয় হিপহপ ব্যান্ড ডিএনকে। স্থানীয় সংবাদ সংস্থা মিয়া.এমকে জানায়, এ ঘটনায় ব্যান্ডের মূল গায়ক আন্দ্রেস জর্জিওস্কিসহ আরও কয়েকজন শিল্পী—চিত্রগ্রাহক, ড্রামার ও কি–বোর্ড বাদক আগুনে প্রাণ হারিয়েছেন।

ফুটবলে লাজারভের পথচলা শুরু জাতীয় দলের বয়সভিত্তিক দলে, উত্তর মেসিডোনিয়ার অনূর্ধ্ব–১২ দলে খেলেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে এফসি স্কোপাইয়ে যোগ দেন। এর আগে খেলেছেন জিএফকে টিকভেশ এবং ক্রোয়েশিয়ার ক্লাব এনকে রুডেসেও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর