শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ মার্চ ২০২৫, ১৫:৪৩

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বুধবার সকাল ৯টা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় শ্রীপুর-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক খান টেক্স লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা অবরোধ করে রাখেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দুই মাস ধরে বেতন পাচ্ছে না তারা। বেতন দেওয়া টালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রমিকদের ছুটির টাকা ও নারীদের মাতৃত্বকালীন টাকা বকেয়া আছে। শ্রমিকেরা ঈদ বোনাস কবে দেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা চান তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারী শ্রমিক রুকসানা আক্তার বলেন, ‘জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে দুই কিলোমিটার পাড়ি দিয়ে সড়কে এসে বিক্ষোভ করতে হচ্ছে।’

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আবদুল লতিফ বলেন, শ্রমিকেরা আন্দোলন করছেন। এ বিষয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর