শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

করিনা

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রয়োজন হয় না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মার্চ ২০২৫, ১৫:২৭

করিনা কাপুর খান। বরাবরই যিনি নিজের অভিনয় এবং স্পষ্টভাষী স্বভাবের জন্য সুপরিচিত। ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে ২০০০ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কারিনা কাপুর খানের। অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করছেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কখনো যৌন দৃশ্য বা ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি কারিনা কাপুর খানকে।

কারিনার অনেক সহকর্মী খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু কারিনা কেন করেননি? ‘দ্য ডার্টি ম্যাগাজিন’-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কারিনা।

চুয়াল্লিশের কারিনা কাপুর খান বলেন, “ব্যক্তিগতভাবে আমি অনুভব করি, একটি গল্পকে সামনে এগিয়ে নিতে এটি (যৌন দৃশ্য) গুরুত্বপূর্ণ নয়। এটি এমন কিছু নয়, যা গল্পের জন্য অত্যাবশ্যকীয়। আমি জানি এটি করতে স্বাচ্ছন্দ্যবোধ করব না। আমি এই দৃশ্যে কখনো অভিনয় করব না।”

খানিকটা ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, “আমরা পুরো ধারণাটিকে এভাবেই দেখি। আমরা যৌনতাকে ‘হিউম্যান এক্সপেরিয়েন্স’ হিসেবে দেখি না। এমন দৃশ্য পর্দায় উপস্থাপন করার আগে আমাদের এটিকে সম্মানের সঙ্গে দেখতে হবে। এটি আমার বিশ্বাস।”

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করলেও ২০০৩ সালে ‘চামেলি’ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন কারিনা কাপুর খান। এ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এটা এক ধরণের টার্নিং পয়েন্ট ছিল। কারণ সেই অল্প বয়সে আমার আত্মবিশ্বাস, আমার কামুকতাকে কাজে লাগাতেও সাহায্য করেছিল।”

২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান। স্বামী-সন্তান নিয়ে অধিক ব্যস্ত সময় পার করছেন কারিনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর