শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অপুর নিশানায় বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৪:৩৪

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিশু ধর্ষণের যতো ঘটনায় রীতিমতো স্তব্ধ পুরো দেশ। বিশেষ করে মাগুরায় আট বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা এখন ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। এমন আবহে সাধারণদের পাশাপাশি নড়েচড়ে বসেছে দেশের তারকারাও। ইতোমধ্যে মেগাস্টার শাকিব খান, অভিনেতা নীলয় আলমগীরসহ অনেক তারকারাই এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন; দ্রুত ও কঠোর বিচার চেয়েছেন জড়িতদের।

এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। এদিকে সামাজিক মাধ্যমেও ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই মনে দাগ কেটেছে সাধারণ মানুষের; আর্তনাদে কাটাচ্ছেন সেই শিশুটির মা-ও। কিন্তু বিনোদন অঙ্গনের মায়েদের কাছে সেই আবহ কতটা পৌঁছেছে, তা প্রশ্ন রেখেছে!

গত রোববার সন্ধ্যায় ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ভিডিওতে দেখা যায়, বুবলী পুত্র শেহজাদ খান বীর নিজ হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর নাম পাশাপাশি, একই পাতায় নিজের হাতে লিখেছে। আর এর পর-পরই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে অপুর সেই পোস্টের নিশানায় বুবলীকে ইঙ্গিত করা হয়েছে বলে ধরে নিয়েছেন তাদের অনুরাগীরা।

সেই পোস্টে অপু লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

অপুর এই পোস্টের পর নেটিজেনদের যুক্তি, অপু বিশ্বাস তার পোস্টে দুটি মায়ের কথা তুলেছেন। এক- মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা, দুই- অন্যজন শেহজাদের মা (বুবলী)। যেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এমন পরিস্থিতিতে বুবলীর এমন পোস্টকে ‘আদিখ্যেতা’ মনে করছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ও শবনম বুবলী এভাবে বহুবার আলোচনায় এসেছেন। বলা বাহুল্য, এই দুই নায়িকার চুলো-চুলিতে তিক্ত-বিরক্ত তাদের অনুসারীরাও। মূলত, শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিন ধরেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর