শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গরম পড়তেই ত্বকে কালচে দাগ? দুর করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১২:২১

প্রকৃতিতে একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। এতে স্বাভাবিকভাবেই ত্বক পুড়তে শুরু করেছে। কারও কারও সানস্ক্রিন মেখেও অনেক সময় কাজ হয় না। ত্বকের পোড়াভাব দুর করতে ঘরোয়া কিছু টিপস মেনে চলতে পারেন। যেমন-


১. সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো হালকা গরম পানি খাওয়ার অভ্যাস করতে পারলে লিভার ভালো থাকবে। লেবুর রসে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট আর ভিটামিন সি থাকায় এই পানীয় ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।


২.রোদের তেজ বাড়লে বাইরে ব্যায়াম করতে না পারলে চিন্তার কিছু নেই। সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। বাড়ির ছাদে জোরকদমে দশ মিনিট হাঁটলেই চলবে। ত্বক ভালো রাখতে হালকা এক্সারসাইজ ভালো কাজ করে।

৩.ঘুমালে সারা রাত ধরে মুখে তেলময়লা জমতে থাকে। সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এরপর টোনার, ফেস সিরাম এবং ময়শ্চারাইজার মাখন। এতে সারাদিন তরতাজা লাগবে।

৪. এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল আর চার ফোঁটা রোজ অয়েল একটা পাত্রে ভালো করে মেশান। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে মুখ পরিষ্কার করে লাগান। এর পর হাত দিয়ে হালকা ম্যাসাজ করুন। সকালে উঠে দেখবেন মুখ একেবারে ঝকঝকে হয়ে উঠেছে।

৫. বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তা থেকে পাতা কেটে নিয়ে সেই জেল ব্যবহার করুন। সম্ভব না হলে একদম স্বচ্ছ অ্যালোভেরা জেলের কৌটো কিনে নিন। কারণ বাজারে আজকাল নানা রাসায়নিক মেশানো অ্যালোভেরা জেল মেলে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর