শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশের সম্পৃক্ততা ছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:২৮

পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে কাকরাইল ও আশেপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন আদালত। আদালত বলেন, ২৮ তারিখে পুলিশের সম্পৃক্ততা ছিল আমরা টেলিভিশনে দেখেছি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহের রিমান্ড শুনানিতে ঢাকা মহানগর হাকিম জাকির হোসাইন এ মন্তব্য করেন।

এদিন শাহেন শাহের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর ডিবি হারুন ও শাহেন শাহ রমনার দায়িত্বে ছিলেন। বিএনপির এ আন্দোলন বানচালের জন্য পরিকল্পনা করে তারা।

তিনি আরও বলেন, বিএনপি যেদিন সভা ডাকত একইদিন আওয়ামী লীগও সবসময় একটা সমাবেশের আয়োজন করত। আর তার নাম দিত শান্তি সমাবেশ। কিন্তু তাদের হাতে থাকত অস্ত্র। আর এতে হারুন ও শাহেন শাহের নির্দেশে সহায়তা করত পুলিশ বাহিনী।

শুনানিতে শাহেন শাহের আইনজীবী বলেন, এজাহারে তার কথা কোথাও উল্লেখ নেই। সে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না।

এ সময় আদালত বলেন, ‘আপনাদের পিটিশনে আছে উনি তখন সেখানে দায়িত্বে ছিলেন। সেখানে পুলিশের সম্পৃক্ততা ছিল আমরা সেটা টিভিতে দেখেছি।’

পরে আদালত আদেশ দেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। একই দিন জামায়াতে ইসলামী সমাবেশের ঘোষণা দেয় মতিঝিলে। আর বায়তুল মোকাররম এলাকায় ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

তিন দলের এ সমাবেশ ঘিরে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা ছিল জনমনে। পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি না পেলেও সেদিন আরামবাগে সমাবেশ করে জামায়াত। আর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে কাকরাইল ও আশেপাশের এলাকায় সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ সংঘর্ষে যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। শাহেন শাহ এ মামলার ৪৯ নাম্বার আসামি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর