শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১১:৩৬

অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠক অনুষ্ঠিত হবে।

এব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কক্ষটিকে মন্ত্রিসভার জন্য প্রস্তুত করা হলেও দীর্ঘদিন যাবৎ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় না। বছরে দু-একবার সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এবার প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষ্যে ধুয়ে-মুছে সবকিছু পরিষ্কার করা হয়েছে।

বিগত সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকগুলো সাধারণত সচিবালয়ের এক নম্বর ভবনের চতুর্থ তলার মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হতো।

এর আগে ২০১৭ সালে সচিবালয়ের এক নম্বর ভবনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এরপর সচিবালয়ের ২০ তলা বিশিষ্ট ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা বৈঠকের জন্য আলাদা আরেকটি কক্ষ প্রস্তুত করা হয়। কিন্তু ২০১৯ সালে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর ৬ নম্বর ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সাধারণত মন্ত্রিসভার বৈঠকগুলো প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হতো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর