শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইউক্রেনের জন্য মিত্রদের নতুন পরিকল্পনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৬:৪৫

ইউক্রেনের জন্য একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করতে যাচ্ছে বিশ্বের সাত বৃহৎ অর্থনীতির দেশকে নিয়ে গঠিত জি-৭ জোট।

 

বুধবার (১২ জুলাই) ন্যাটো সম্মেলনে জোটের সদস্যরা এই প্রত্যাশার কথা জানান।

 

শিগগিরই এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

দীর্ঘমেয়াদী এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান।

 

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, চুক্তিটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে একটি ‘শক্তিশালী সংকেত’ পাঠাবে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোতে যোগদানের জন্য সময়সীমা নির্ধারণ করতে বলার পরই এ ঘোষণাটি এলো।

 

সুনাক বলেছেন, ‘কিয়েভের মিত্ররা দীর্ঘমেয়াদে ইউক্রেনকে রক্ষা করার আনুষ্ঠানিক ব্যবস্থা নিচ্ছে। ’

 

তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটেছে, আমরা কখনই তার পুনরাবৃত্তি দেখতে চাই না। এই ঘোষণাটি আমাদের প্রতিশ্রুতিকে আবারও নিশ্চিত করে যে, রাশিয়া যে ধরনের বর্বরতা চালিয়েছে তার জন্য ইউক্রেনকে কখনও অরক্ষিত রাখা হবে না। ’

 

তিনি যোগ করেছেন যে, কিয়েভের ‘ন্যাটো সদস্যপদ লাভের পথ’, সেইসঙ্গে ন্যাটো সদস্যদের ‘আনুষ্ঠানিক, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক’ সমর্থন রাশিয়ার প্রেসিডেন্টের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাবে। এটি ‘ইউরোপে শান্তি ফিরিয়ে আনবে’।

 

সুনাক বলেছেন, জি-৭ অংশীদার কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রের এই চুক্তিতে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর