শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জাপানে শতবর্ষের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০০

জনসংখ্যাগত সংকটে জাপান। একদিকে বুড়ো মানুষের সংখ্যা বেড়েই চলেছে, অন্যদিকে কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা। এ ছাড়া বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক ব্যয়ও। এমন পরিস্থিতির মধ্যে আবার রেকর্ড সংখ্যক বেড়েছে জাপানি বুড়ো মানুষের সংখ্যা। জাপানে শতবর্ষের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে, যা টানা ৫৪তম বছরের জন্য সর্বোচ্চ রেকর্ড।

রোববার (১৫ সেপ্টেম্বর) জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার প্রায় ২৯.৩ শতাংশ, যা এক লাখের বেশি জনসংখ্যার যে কোনো দেশ বা অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। ৬৫ বা তার বেশি বয়সি মানুষের মধ্যে প্রায় ২০.৫৩ মিলিয়ন নারী, এবং ১৫.৭২ মিলিয়ন পুরুষ।

১ সেপ্টেম্বর পর্যন্ত মৌলিক অধিবাসী নিবন্ধনের ওপর ভিত্তি করে এই সংখ্যা ঘোষণা করে স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়। এতে বলা হয়, ১০০ বা তার বেশি বয়সি ব্যক্তি আছেন ৯৫ হাজার ১১৯ জন, যা গত বছরের চেয়ে দুই হাজার ৯৮০ জন বেশি।

এর মধ্যে মোট ৮৩ হাজার ৯৫৮ জন বা ৮৮ শতাংশেরও বেশি নারী। পুরুষ শতবর্ষের সংখ্যা ১১ হাজার ১৬১ জন।

চলতি বছরের গণনায় জাপানের সবচেয়ে বয়স্ক নারী ছিলেন হিয়োগো জেলার আশিইয়া শহরের ১১৬ বছর বয়সি ইতোওকা তোমিকো। সবচেয়ে বয়স্ক পুরুষ ছিলেন শিযুওকা জেলার ইওয়াতা শহরের ১১০ বছর বয়সি মিযুনো কিইয়োতাকা।

টোকিওর থিংক ট্যাংক রিক্রুট ওয়ার্কস ইনস্টিটিউটের গত বছর প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, জনসংখ্যার হ্রাসের কারণে ২০৪০ সালের মধ্যে জাপানে ১ কোটিরও বেশি শ্রমিকের ঘাটতি হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর