শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এক মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ সকাল ১০টার দিকে এই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

জামশেদ বলেন, কিন্তু বিচারপতি মানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা আছে। তাই এই মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না।

গত ২৩শে আগস্ট ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করেছিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

সে প্রসঙ্গ ধরে জামশেদ আলম বলেন, তাকে তখন ৫৪ ধারায় আদালতে নিয়ে আসা হয়েছিলো। আর সীমান্তের এটা জামিনযোগ্য অপরাধের মামলা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর