শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অভিমান ভুলে মালাইকার বাড়িতে সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৩

সদ্যই বাবা হারিয়েছেন বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা। পিতৃবিয়োগে শোকাহত এই তারকা। আর এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। তারকারা জানাচ্ছেন সমবেদনা।

এবার পুরনো অভিমান ভুলে মালাইকার বাড়িতে হাজির হলেন বলিউড মেগাস্টার সালমান খান।

২০১৭ সালে ভাই আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার সময় থেকেই মালাইকার সঙ্গে সালমান খানের সম্পর্কে ভাঙন ধরে। একটা সময়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, সালমানের সঙ্গে মালাইকার দূরত্ব তৈরি হয়। কথাবার্তাও বন্ধ ছিল।

তবে বুধবার মালাইকা অরোরার বাবার আত্মঘাতী হওয়ার খবর শুনে দীর্ঘ ৭ বছরের মান-অভিমান দূরে সরিয়ে মধ্যরাতে তার বাড়িতে হাজির হন সালমান খান।

১১ সেপ্টেম্বর নিজ বাড়ির ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন মালাইকার বাবা অনিল কুলদীপ মেহতা। আত্মহত্যার আগে মালাইকার সঙ্গে ফোনে কথাও বলেছিলেন তিনি। তার পরই ফোন সুইচ অফ করে দেন।

জানা গেছে, তিনি ডিপ্রেশনের রোগী ছিলেন। সেসসময়ে অভিনেত্রী ছিলেন পুণেতে। বাবার আত্মঘাতী হওয়ার খবর পেয়েই শহরে ছুটে আসেন। তার আগেই সকালে সেখানে পৌঁছে যান মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। সালমানের বাবা সেলিম খানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও খান বাড়ির প্রাক্তন বউয়ের পাশে থাকতে পৌঁছে গিয়েছিলেন।

তবে ভাইজান তখন যাননি।

তবে বৃহস্পতিবার শেষকৃত্য হওয়ার পর মধ্যরাতে মালাইকার মায়ের ফ্ল্যাটে যান সালমান। এদিন সালমানের পরনে ছিল জিন্স ও কালো শার্ট। সকাল থেকেই সেখানে কড়া পুলিশি পাহারা ছিল। তারকারা ভিড় জমিয়েছিলেন মালাইকার সঙ্গে দেখা করতে। দিনের শেষে গেলেন সালমান। সেই মুহূর্ত আপাতত সামাজিক মাধ্যমে ভাইরাল।

বলিউডে আইটেম গানের জন্য বরাবরই শীর্ষে মালাইকা অরোরা। শাহরুখ খানের ‘ছাইয়া ছাইয়া’ থেকে শুরু করে সালমান খানের ‘দাবাং’ সিনেমাতেও মালাইকার ‘মুন্নি বদনাম’ আইটেম সং দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে বিগত সাত বছরে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে মালাইকা হাজির থাকলেও তার সঙ্গে সালমানকে একফ্রেমে দেখা যায়নি। অবশেষে মালাইকার দুঃসময়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন ভাইজান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর