শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭

জেলার থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক সদস্য আটক হয়েছেন। সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনি আটক হন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, গত ৩ এপ্রিল থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত কেএনএর তালিকাভুক্ত এক সদস্য শাহজাহানপাড়া টিওবির দায়িত্বে থাকা এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন।

পরে ব্যাটালিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় থানচি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শাহ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বি-টাইপ টহলদল ওই বাড়িটি ঘেরাও করে। পরে এ টহলদলকে সহযোগিতা করার জন্য বলিপাড়া ব্যাটালিয়ন থেকে উপ-অধিনায়ক মেজর শেখ মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট বিজিবির আরেকটি টহলদল ঘটনাস্থলে যায়।

রাত ৮টা ২০ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতঘরের খাটের নিচ থেকে রাম জা থাং পাতেং (৪০) নামে ওই কেএনএ সদস্য আটক হন। আটক কেএনএ সদস্য থানচি ৩ নম্বর ওয়ার্ডের শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোবের ছেলে।

আটক কেএনএ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বুধবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর