শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দীপিকা-রণবীরের সন্তানকে দেখতে হাসপাতালে ছুটলেন মুকেশ আম্বানি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৯

কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর সিং। দীপিকার সন্তান জন্মদানে উচ্ছ্বসিত লাখো অনুরাগী।

শুভেচ্ছায় সিক্ত করেছেন সহকর্মী তারকারা। এমনকী এই জুটির প্রথম সন্তানকে দেখতে হাসপাতালে ছুটে যান ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি।

জানা গেছে, ওই হাসপাতালের মালিক মুকেশ ও নীতা অম্বানি। সোমবার রাতেই মুকেশের গাড়ি দেখা যায় হাসপাতালের বাইরে।

কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করেন তিনি। দীপিকা ও নবজাতককে দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।

ধারনা করা হচ্ছে, আরও কিছু দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরবেন মা ও সন্তান। সন্তানের বাবা হবার পর এখন পর্যন্ত রণবীর সিংয়ের দেখা মেলেনি।

তবে এরই মধ্যে হাসপাতালে দেখা গেছে রণবীরের দিদি রিতিকা ভবানীকে। সোমবার বিকেলে রিতিকাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু তার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

আম্বানিদের সঙ্গে বরাবরই রণবীর-দীপিকার সম্পর্ক ভাল। আম্বানি পরিবারের যেকোন অনুষ্ঠানে সবার আগে হাজির থাকতে দেখা যায় এই জুটিকে।

আম্বানিদের মালিকানাধীন হাসপাতালেই জন্ম হয়েছে এই দম্পতির প্রথম সন্তান। তাই মুকেশ আম্বানিও ছুটে গেলেন সদ্যভুমিষ্ঠ তারকাসন্তানকে দেখতে।

‘রামলীলা’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’র মতো সিনেমায় কাজ করেছেন দীপিকা ও রণবীর সিং। পর্দার জুটি একসময় বাস্তবেও প্রেমে পড়েন। তারপর বিয়ে। অবশেষে প্রথম সন্তানকে স্বাগত জানালেন দুজন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর