শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আশুলিয়ায় ফের অস্থিরতা, ৭৯ কারখানা বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২০

ঢাকার সাভারের আশুলিয়ায় ফের অস্থিরতার মুখে অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অন্যান্য কারখানায় উৎপাদন চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ দিন ধরে শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে আশুলিয়ার পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী গতকাল (৮ সেপ্টেম্বর) সব পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে বেড়ে যায় অস্থিরতা। এসব কারখানার মধ্যে প্রায় ৩০টি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে এসব কারখানা ছুটি ঘোষণা করলে অস্থিরতা ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে। এরই ধারাবাহিকতায় আজ সকালে ৭৯টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাক শ্রমিকরা জানান, গতকাল সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বভাবিক ছিল। দুপুর থেকে বেশ কিছু কারখানায় বিভিন্ন দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকরা। একটি কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকালে শ্রমিকরা কারখানায় গেলে বেশির ভাগ কারখানায় বন্ধের নোটিশ দেখে বাসায় ফিরে যায় শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে মালিকপক্ষ আলোচনা করলেও কোনো ধরনের সিদ্ধান্তে যেতে পারেনি কেউ। ফলে গতকালই বেশকিছু কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ প্রায় ৭৯ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, কোনো সড়কে পোশাক শ্রমিকরা অবরোধ না করে বাসায় ফিরে গেছে।

শিল্প পুলিশ-১ এর পুলিম সুপার সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, আজ প্রায় ৭৯ পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর