শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ছাত্র-জনতা হত্যা মামলার তদন্ত আজ থেকেই: চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৪

ছাত্র-জনতা হত্যার ঘটনায় দ্রুত ন্যায়বিচার পেতে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তদন্ত শুরু হবে আজ (৮ সেপ্টেম্বর) থেকেই।

রোববার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ছাত্র- জনতা হত্যা মামলায় হত্যার আলামত সংরক্ষণ করে তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে দ্রুত ন্যায়বিচার পাওয়া যায়। দ্রুততম সময়ে ট্রাইবুনাল পুনর্গঠন করে দ্রুত বিচার চাওয়া হবে।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, আজ থেকেই তদন্ত শুরু হবে। প্রধানমন্ত্রী, আইজিপি, যে-ই অপরাধী হোক না কেন, আইনের চোখে সবাই সমান।

‘শহীদদের পরিবারকে ন্যায়বিচার দেয়া হবে। তদন্তকালে আসামিরা গ্রেফতার হবে। সম্ভাব্য আসামিরা যাতে দেশের বাইরে না যেতে পারেন, সেই ব্যবস্থা নেয়া হবে’, যোগ করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর