শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশের কাছে ৫ ভারতীয় বিদ্যুৎ কোম্পানির পাওনা ১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১৫:৩২

বিদ্যুৎ সরবরাহকারী পাঁচটি ভারতীয় প্রতিষ্ঠানের এক বিলিয়ন ডলারের বেশি পাওনা জমেছে বাংলাদেশের কাছে। এর মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন ডলার পাবে আদানি পাওয়ার। বকেয়া থাকা সত্ত্বেও ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভারতীয় এই কোম্পানিগুলো বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত এক হাজার ৬০০ মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে আদানি পাওয়ার। এই প্রতিষ্ঠান বকেয়া অর্থের মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন পাবে। এ ছাড়া গত ৩০ জুন পর্যন্ত এসইআইএল এনার্জি ইন্ডিয়ার পাওনা প্রায় ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি আছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত এনটিপিসি তিন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ৭৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির পাওনা প্রায় ৮০ মিলিয়ন ডলার।

সংবাদমাধ্যমটি আরো জানায়, গত ২৫ আগস্ট পর্যন্ত ভারতের পাওয়ার ট্রেডিং করপোরেশনের (পিটিসি) বাংলাদেশের কাছে পাওনা জমেছে ৪৬ মিলিয়ন ডলার। এ ছাড়া ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড বাংলাদেশের কাছে ২০ মিলিয়ন ডলার পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর