শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নেত্রকোণায় চুরি হওয়া চাল উদ্ধার, আটক ১

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত:
১০ জুলাই ২০২৩, ১৫:০৯

ট্রাকভর্তি চালসহ গোলাম মোস্তফা (৩৮) নামে এক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। ট্রাক ড্রাইভার গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গুড়কা গ্রামের আবুল কাসেমের ছেলে।  
 
১০ জুলাই সোমবার সকাল ১০ টায় নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুন নেত্রকোণার বারহাট্টা উপজেলার ধান ব্যবসায়ী রাজু আহমেদ নেত্রকোণা মডেল থানাধীন ঠাকুরাকোণা বাজার ধান মহাল থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ আলম অটো রাইস মিলের উদ্দেশ্যে ট্রাক যোগে ২৩০ বস্তা ধান (যার ওজন ৪৩১ মন ১০ কেজি আনুমানিক মূল্য ৫,০৫,১৩৭/- পাঁচ লক্ষ পাঁচ হাজার একশত সাতত্রিশ টাকা) প্রেরণ করেন। কিন্তু পরবর্তীতে যথাসময়ে ধানবোঝাই ট্রাক নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছালে তিনি নেত্রকোণা মডেল থানায় অভিযোগ করেন।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযোগের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার এসআই ফরিদ আহম্মেদ, এএসআই আবুল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ট্রাক ড্রাইভার গোলাম মোস্তফাকে আটক করতে সক্ষম হয়। আসামির দেয়া তথ্যমতে, ৯ জুলাই ভোর ৪ টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ট্রাকটি রঙ পরিবর্তন করতে থাকাবস্থায় উদ্ধার করা হয়। আশুলিয়া মডেল থানা পুলিশের সহায়তায় ভাণ্ডারী অটো রাইস মিলে অভিযান চালিয়ে চোরাই ধান হতে রুপান্তরিত ২৫ কেজির ২৮৭ বস্তা চাল এবং ৫০ কেজির ৩৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
 
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানায় ৮ জুলাই একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর