শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল নেদারল্যান্ডস 

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১২:৪৬

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক চিঠিতে ডিক স্কুফ বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল পার করা সত্ত্বেও আমি সবক্ষেত্রে আপনাদের সফলতা কামনা করছি।

চিঠিতে আইনের শাসন ফিরিয়ে আনতে ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে হবে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ হবে।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের খোঁজখবর রাখছি। এ সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। যোগাযোগ অব্যাহত থাকবে।

এর আগেও বিশ্বের অন্যান্য দেশ ড. ইউনূসের সরকারকে সমর্থন জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনিসহ উপদেষ্টা পরিষদে এখন ২১ জন সদস্য রয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর