শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু: পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১১:৫৪

শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এক সপ্তাহের বেশি সময় পর আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পূর্ণমাত্রায় তা চালু হয়েছে। এক বিবৃতিতে পুলিশের সদসদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গতকাল (১২ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত সারা দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টিতেই কার্যক্রম আবার শুরু হয়েছে।

আত্মগোপনে থাকা বেশ কিছু পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। ছয় দিন অনুপস্থিত থাকার পর গতকাল সোমবার (১২ আগস্ট) কর্মস্থলে তাঁদের উপস্থিতি অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল।

এরআগে গত এক সপ্তাহ ধরে ৯৯৯ নম্বরে কল দেওয়া হলে উত্তর শোনা যেত, ‘আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় আপনার কলটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।’

জাতীয় জরুরি সেবা ৯৯৯ বাংলাদেশ পুলিশ পরিচালনা করে থাকে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজন করে ২০১৭ সালের ১২ ডিসেম্বর কার্যক্রম শুরু করে। ১০০টি ফোন লাইনে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তা পরিচালিত হয়।

এটি সম্পূর্ণ টোল ফ্রি অর্থাৎ ৯৯৯-এ কল করার জন্য কোনো কল চার্জ কাটা হয় না, এমনকি মোবাইল ফোনে কোনো ব্যালান্স না থাকলেও ৯৯৯-এ কল করা যাবে।

কোন বিপদগ্রস্ত ব্যক্তি ল্যান্ডফোন বা মোবাইল ফোন থেকে কল করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সেবা গ্রহণ করতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর