শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আমার প্রথম কাজ পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা : এম সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৪:২৪

পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা প্রথম কাজ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১০ আগস্ট) মুঠোফোনে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার প্রথম কাজ হবে পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ সদস্যদের মাঠে রাখা।’

তিনি বলেন, ‘আমার কাছে অফিসটা জরুরি না, সেটি পরেও যাওয়া যাবে। মানুষের জানমাল রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে। তাদের রাস্তায় থাকতে হবে। আজই আইজিপির সঙ্গে আমার বৈঠক আছে। আগামীকাল (১১ আগস্ট) থেকে আমি মাঠে নামবো রাজারবাগ পুলিশ লাইন্স থেকে।’

এর আগে গতকাল শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর