শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৩:১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও সাত কর্মচারীকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মো. জাহিদুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পার্শ্বে বর্ণিত অনুবিভাগ, অধিশাখায় বদলি বা পদায়ন করা হলো।

মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে প্রশাসন ও অর্থ অনুবিভাগে (অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অনুবিভাগ) বদলি করা হয়েছে এবং সীমান্ত অধিশাখার যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফাকে রাজনৈতিক-১ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব সীমান্ত অধিশাখা) হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ভাতাপ্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ ছাড়া এ মন্ত্রণালয়ের আরও পাঁচজন কর্মকর্তা ও দুইজন কর্মচারীকে বদলি করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর