শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশে সংবিধান মেনে রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার প্রত্যাশা রাশিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৪, ১৬:২৯

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে দেশটি দ্রুত সংবিধান মেনে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরবে, এই প্রত্যাশার কথা জানিয়েছে রাশিয়া।

আজ বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মস্কোর পররাষ্ট্রনীতি অনুযায়ী, বাংলাদেশে সরকারের পরিবর্তনকে রাশিয়া দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করা হয়, ‘তবে, আমরা আশা করব এই বন্ধু রাষ্ট্রে শিগগির সংবিধানসম্মত অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া ফিরে আসবে।’

রুশ দূতাবাস আরো জানিয়েছে, এই বিক্ষোভকে ঘিরে সহিংসতায় কোনো রুশ নাগরিক হতাহত হয়নি।

গত ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। মুক্তি পান সব রাজনৈতিক বন্দি এবং পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছেন এ বিক্ষোভে সংশ্লিষ্টতার কারণে আটক অন্যান্যরা।

বর্তমানে বাংলাদেশের সার্বিক নিয়ন্ত্রণে রয়েছে সেনাবাহিনী।

তবে খুব দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করবে। ইতোমধ্যে এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর