শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভোলার মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৮ জেলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১১:৫৭

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর শিবচর এলাকায় ১৩ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আটজন।

শুক্রবার (২ আগস্ট) বৈরী আবহাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া পাঁচজন জেলে দীর্ঘসময় নদীর জলে ভেসে থাকার পরে অন্য ট্রলারের সহায়তায় রাতে নিজ এলাকায় ফিরে আসেন।

উদ্ধারকৃত জেলেরা হলেন মো. দুলাল মাঝি (৪০), মো. নাজিম (৪৪), মো. সুমন (৩৮), মো: শাহিন (২৫) ও মো. মনির (৩৩)।

এছাড়া নিখোঁজ জেলেরা হলেন মো. সাদেক মাল (৬০), মো. সবুজ (৪০), মো. বেল্লাল (৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫), হোসেন মাঝি (৫০), নূরে আলম (৩০), মো. কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০)। তারা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক মো. রুবেল জানান, গত শুক্রবারের এক সপ্তাহ আগে ট্রলারটি শুকনাখালী ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। গতকাল (২ আগস্ট) ঘাটে ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের সহায়তায় কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। তারপরেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর