শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শেষ মুহূর্তের নাটকীয়তায় ব্রাজিলকে হারিয়েছে জাপান

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৪, ১৫:৪৬

প্যারিস অলিম্পিক নারী ফুটবলের ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে জাপান। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকার পরও শেষ মুহূর্তের নাটকীয়তায় জাপান মাঠ ছেড়েছে ২-১ গোলের জয় নিয়ে।

জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ব্রাজিলের। এমন অবস্থায় জাপানের বিপক্ষে ৫৬ মিনিটে জেনিফারের গোলে এগিয়েও যায় সেলেসাওরা।

সেই লিড ধরে রাখে ৯০ মিনিট পর্যন্ত। ঠিক তখনই পেনাল্টি পেয়ে যায় জাপান। পেনাল্টি থেকে গোল করে জাপানকে সমতায় ফেরান কুমাগাইয়ে। অতিরিক্ত সময়ে আরো একটি গোল করে বসে তারা।

ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।

জাপানের জয়ে জমে উঠেছে ‘সি’ গ্রুপের লড়াই। অন্যদিকে ব্রাজিলের ভাগ্যটাও ঝুলে থাকবে শেষ ম্যাচ পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে।

কোয়ার্টারে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ব্রাজিলের। দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে ব্রাজিল ও জাপান। তাদের দুই দলেরই পয়েন্ট এখন সমান ৩।

দিনের আরেক ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর