শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মেট্রো স্টেশনে হামলা: মাস্টারমাইন্ডের নাম জানালেন ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৪, ১৭:২৪

মেট্রোরেলসহ সরকারি স্থাপনায় হামলার পেছনে বিএনপি-জামায়াত জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

রোববার (২৮ জুলাই) ডিবি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মেট্রোরেলের কাজিপাড়া ও মিরপুর ১০ স্টেশনে হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের তথ্য জানিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ডিবি কর্মকর্তা হারুন বলেন, মেট্রোরেলে হামলার মাস্টারমাইন্ড ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার। গ্রেফতারের পর তিনি জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং সাইফুল ইসাম নিরবের নির্দেশে এবং নাহিদুজ্জামান শ্রাবণ এবং গণেষ রায়ের কথায় প্রভাবিত হয়ে তিনি হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন। এ কাজে জড়িত ছিল চার-পাঁচজনের একটি দল। তারা অন্য ছাত্রদের উসকে দিয়ে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে পরিকল্পিতভাবে হামলা চালায়।

এ সময় মেট্রোরেল স্টেশনে তান্ডব চালানোদের মধ্যে নাহিদুজ্জামান শ্রাবণ, ইমাম আল নাসের, বজলুর রহমান হৃদয় ও ফেরদৌস রুবেল নামে ছাত্রদলের নেতাদের গ্রেফতারের তথ্য জানান হারুন অর রশীদ।

এ ডিবি কর্মকর্তা আরও জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোটা আন্দোলনে ভর করে নাশকতা চালায় ছাত্রদল নেতাকর্মীরা। এছাড়া আন্দোলনকে ভিন্নখাতে নিতে গ্রেফতাররা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে নিরাপত্তা দিতেই নাহিদ, সারজিসসহ কোটা আন্দোলনের পাঁচ সমন্বয়কারীকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি।

অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, নাশকতাকারীদের গ্রেফতার যেমন আমাদের দায়িত্ব, কাউকে নিরাপত্তা দেয়াও পুলিশের দায়িত্ব। গোয়েন্দা প্রধানের দাবি, নিরাপত্তার জন্য পাঁচ সমন্বয়ক তাদের হেফাজতে, পরিবারকে দুশ্চিন্তা না করার পরামর্শ দেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর