শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৪, ১৪:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগ উপজেলায় নিজ ঘর থেকে দুই মেয়েসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে পৌর এলাকার বিজয়পাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান।

মৃতরা হলেন-বিজয়পাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩২) তার স্ত্রী জান্নাত বেগম (২২), বড় মেয়ে ফাহিমা (৪) ও ছোট মেয়ে তাহমিদা (২)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমাতে যান সোহাগ। প্রতিদিন তারা ভোরে ঘুম থেকে উঠলেও সকালে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন।

“অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে চারজনের মরদেহ দেখতে পান তারা।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, “তাদের মধ্যে সোহাগ ও তার এক মেয়ের লাশ ঘরের কাঠে ঝুলছিল। স্ত্রী জান্নাতের মরদেহ খাটে এবং আরেক মেয়ের লাশ খাটের পাশে পড়ে ছিল।”

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলছেন, পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে তারা জানাতে পেরেছেন।

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, সোহাগ প্রথমে তার স্ত্রী জান্নাতকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে দুই মেয়ে এবং নিজে আত্মহত্যা করেন।

“সোহাগের লাশ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ।”

নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেছেন, “এ ঘটনার পেছনে আরও কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর