শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফ্রান্সের কাছে ক্ষমা চেয়ে পার পাচ্ছে আর্জেন্টিনা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৬:০৪

কোপা আমেরিকার শিরোপা উদযাপনের সময় ফ্রান্সের ফুটবলারদের নিয়ে অপমানজনক ও বর্ণবিদ্বেষী গান গেয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এন্জো ফার্নান্দেজ ও তার কয়েকজন সতীর্থ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফ্রান্সকে ‘ঔপনিবেশিক’ ও ‘দ্বিচারী’ রাষ্ট্র বলে আখ্যা দিয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল।

আর তাতেই দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল। অবশ্য এই যাত্রায় ক্ষমা চেয়ে পার পেয়েছে আর্জেন্টিনা।

এ ঘটনায় ফ্রান্স সরকারের কাছে ক্ষমা চেয়েছে আর্জেন্টিনা সরকার।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট ভিয়ারুয়েলের বিতর্কিত মন্তব্যের ব্যাপারে ব্যাখ্যা করতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ফরাসি দূতাবাসে পাঠানো হয়েছিল। সেই কর্মকর্তা দূতাবাসকে জানান, ভিয়ারুয়েলের মন্তব্য ছিল একান্ত ব্যক্তিগত।

ভিয়ারুয়েলের মন্তব্যে দুই দেশের মধ্যে ভুল-বোঝাবুঝি হবে না বলেই মনে করে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর।

এ ব্যাপারে প্রেসিডেন্টের মুখপাত্র মানুয়েল আদোরনি প্রেসিডেন্টের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থনা করেছেন। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রাখার আশ্বাসও দিয়েছেন।

এর আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিয়ারুয়েল এনজোকে সমর্থন জানিয়ে গত বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ‘স্টেডিয়ামে সমর্থকদের স্লোগান দেওয়া ও সত্যি বলার জন্য কোনো ঔপনিবেশিক দেশ আমাদের ভয় দেখাতে পারে না। দ্বিচারী দেশের লোকদেখানো বিক্ষোভ অনেক সহ্য করেছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর